• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:২৬:৩৯ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

বাথরুমে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৮:৪৬

বাথরুমে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০) নামে এক আসামি পালিয়ে গেছেন। ২৭ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, মামলার শুনানি ও হাজিরার জন্য প্রতিদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে আনা-নেওয়া করা হয়। রোববার সকালে ৩০ জন আসামিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়।

আদালতের কার্যক্রম শেষে তাদের আবার কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ শৌচকর্ম করার কথা বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে আসামিবাহী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে দায়িত্বে থাকা এক উপপরিদর্শক তাকে গাড়ি থেকে নামিয়ে শৌচকর্মের সুযোগ দেন। এ সময় কৌশলে দৌড়ে পালিয়ে যান তিনি।

পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে এক বন্দী পালিয়ে গেছেন। ওই বন্দী টয়লেটে যাওয়ার কথা বলে চিৎকার করছিলেন। পরে তাকে গাড়ি থেকে নামানো হলে তিনি পালিয়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার জাহাঙ্গীর আলম জানান, রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ রোববার আদালতে নেওয়া হয়েছিল। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে যান। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দী ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩