ডেস্ক রিপোর্ট: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসএআরবি-৫।
৩০ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে চারঘাট থানার ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া এলাকার বিপ্লবের বালুঘাটের কলাবাগানের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এসএআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এসএআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডি করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available