• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৮:৫৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

২২ আগস্ট ২০২৩ দুপুর ০১:২৭:৫২

হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের হারাগাছে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ তিনজন গ্রেফতার করেছে পুলিশ।

২১ আগস্ট সোমবার তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০ আগস্ট রোববার সন্ধায় তাদেরকে পশ্চিম ও পুর্ব পোদ্দারপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে মকসুদারের ছেলে কামাল হোসেন, একই গ্রামের মুত ইয়ামিন আলীর ছেলে মিজানুর রহমান মিজান ও পুর্ব পোদ্দারপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আইদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে এক বাড়িতে মাদকদ্রব্য বেচাবিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার নেতৃত্বে এসআই কামনাশিষ ও একদল পুলিশ পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে মকসুদারের ছেলে কামাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি কামাল হোসেন, মিজানুর রহমান মিজান ও আইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০