• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৫১:২৯ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ভোটের জাল সিল ও কম্পিউটারসহ যুবক গ্রেফতার

৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৫

লক্ষ্মীপুরে ভোটের জাল সিল ও কম্পিউটারসহ যুবক গ্রেফতার

 লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ছয়টি ভুয়া ভোটের সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুবলি দিঘির পাড় সংলগ্ন 'মারিয়াম প্রিন্টার্স'-এ হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে প্রস্তুত করা ছয়টি ভোটের সিল উদ্ধার করা হয় এবং সিল তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, "উদ্ধারকৃত সিলগুলো তৈরির কোনো বৈধ অনুমতি ছিল না এবং এগুলো সম্পূর্ণ অবৈধ। আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, জনৈক এক ব্যক্তি তাকে এই সিলগুলো তৈরির অর্ডার দিয়েছিলেন।"

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পুলিশ সোহেল রানাকে গ্রেফতার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করেছে।

পুলিশ জানায়, এ চক্রের সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us