• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৩:০৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৫

ডিআইজি-এসপিসহ পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।

২৪ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি এবং আটজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাঁদের বিভিন্ন পুলিশ ইউনিট ও গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো—

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা

১. মো. মোয়াজ্জেম হোসেন: বিশেষ শাখার (এসবি) ডিআইজি থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি।

আরও পড়ুন

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা

২. মো. সাজ্জাদুর রহমান: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি।

৩. মুহাম্মদ সাইফুল ইসলাম: পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি থেকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি।

৪. মো. আসফিকুজ্জামান আকতার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার।

আরও পড়ুন

অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ

৫. মো. নাজিমুল হক: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট।

৬. মুনশী শাহাবুদ্দিন: ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি।

পুলিশ সুপার ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা

আরও পড়ুন

সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব: মাহদী আমিন

৭. এ এইচ এম শাহাদাত হোসাইন: পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার থেকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার।

৮. মোহাম্মদ তৌহিদুল ইসলাম: পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার।

৯. মো. সজীব খান: সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার।

আরও পড়ুন

ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

১০. মো. মিজানুর রহমান: বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার।

১১. মাকসুদা খাতুন: বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার।

১২. মোহাম্মদ মনিরুজ্জামান: বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার থেকে নৌপুলিশের পুলিশ সুপার।

১৩. মো. রবিউল ইসলাম: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার থেকে বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার।

১৪. মো. কামরুল ইসলাম: বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) থেকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৩৫