• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৭:১১ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৮:১৩

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এসব অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি দলের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন।

Ad

১ ফেব্রুয়ারি রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং নীতিমালা নিয়ে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করতেই আমি এটি শেয়ার করছি।’

Ad
Ad

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর ইশতেহার প্রথম দিন থেকেই নারীদের বিষয়ে সুস্পষ্ট। দলটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা খাত ও জনসেবায় নারীদের সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা নিশ্চিত করতে চায়। মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা প্রশিক্ষণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।’

আরও বলেন, ‘রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে জামায়াতের অবস্থান দীর্ঘদিনের। এগুলো কোনো নতুন কথা নয়। কয়েক মাস আগেই আমি প্রকাশ্যে এসব নীতির কথা বলেছি এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে আবারও তা পুনর্ব্যক্ত করেছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। আগামী ৩ ফেব্রুয়ারি আমি আনুষ্ঠানিকভাবে আমার ইশতেহার প্রকাশ করব, যেখানে এসব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে।’

তিনি জানান, ‘ইশতেহারে মেয়েদের জন্য নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনি সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীদের জন্য বাস্তব ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। নারীর প্রতি সম্মান প্রদর্শনই একটি অগ্রসর বাংলাদেশের পরিচয়— আর সেই ভবিষ্যৎ গড়তেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us