• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা

১৩ মে ২০২৬ দুপুর ১২:৫১:৩৫

সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে আব্দুল হান্নান (৩০) নামে এক যুবককে হত্যা করে তার মরদেহ টয়লেটে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

১২ মে মঙ্গলবার রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত আব্দুল হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। তিনি সাভারের দত্তপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পুলিশ জানায়, সোমবার তার বাসায় কয়েকজন পরিচিত ব্যক্তি প্রবেশ করেন। এরপর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ টয়লেটে ফেলে রেখে পালিয়ে যান।

পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

তিনি আরও জানান, নিহতের কক্ষ থেকে মাদকের কিছু আলামত পাওয়া গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০