• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১৩:০৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ভিটা নিয়ে বিরোধ, সৎ ভাইয়ের হাতে বড় ভাই খুন

৮ মার্চ ২০২৬ সকাল ১১:১৮:৫০

ভিটা নিয়ে বিরোধ, সৎ ভাইয়ের হাতে বড় ভাই খুন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বসত ভিটা নিয়ে বিরোধের জেড়ে সৎ ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

৭ মার্চ শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মাসুদ (৩০) উপজেলার নয়ানগর এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে এবং অভিযুক্ত হাসিব নিহতের সৎ ছোট ভাই। তারা একই মায়ের সন্তান।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিলো দুই ভাইয়ের। সেই জেরে শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথার খুলি ফেটে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ওসি ওবায়দুর রহমান।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত করা হয়েছে।      

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫