• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৪৮:০৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, আসামি আটক

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:১১

নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে নরসিংদীর স্থানীয় এক ফটোগ্রাফার আশরাফুল ইসলাম রোহান এর বিরুদ্ধে। পরে গোপনে ধারণ করা ওই ভিডিও দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানা গেছে।

Ad

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ৮(২) ধারায় একটি মামলা রুজু করা হয়। ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগের প্রায় ২৪ ঘণ্টা মধ্যে এসআই বাবুল অভিযান চালিয়ে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন খানদানি সেলুন থেকে অভিযুক্তকে আটক করেন।

Ad
Ad

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ওই ধর্ষণের বিষয়টি নিয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়, পরে আমরা নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করি। আসামি আশরাফুল ইসলাম রোহান ধর্ষণের দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়, পরবর্তীতে আমরা আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি। মামলাটি এখন বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
রোজার প্রথম দিনেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে ভিড়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২১



Follow Us