• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৩:৩০ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেমরায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৯:২২

ডেমরায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকি ছবি

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

২০ জানুয়ারি মঙ্গলবার রাতে করিম জুট মিল সংলগ্ন সারুলিয়া ডিপিডিসি অফিসের সামনে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মরদেহ শনাক্তকরণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিএনএ ও আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।

পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের একটি গেঞ্জিসহ পাতলা দুটি গেঞ্জি ও একটি ট্রাউজার। মরদেহটি ফুলে গিয়েছিল এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে পুকুরে ফেলে যায়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬