• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৬:৩৭ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৩:৫৭

লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

Ad
Ad

স্থানীয় কয়েকজন জানায়, মঙ্গলবার দুপুরে চরমনসা গ্রামের একটি পুকুরে এক যুবকের মরদেহ ডুবন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে প্যান্ট ও শার্ট ছিল বলে জানায় স্থানীয়রা।

Ad

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us