• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৮:৩১ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

যানজট নিরসনই হবে প্রথম অগ্রাধিকার: ইশরাক হোসেন

২১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১২:৪৬

যানজট নিরসনই হবে প্রথম অগ্রাধিকার: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: আগামীতে ক্ষমতায় গেলে যানজট নিরসনই প্রথম অগ্রাধিকার হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

২০ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর ওয়ারীর আর কে মিশন রোডে ইজাব আলিফা সিদ্দিকী স্বপ্ননীড় ফ্লাট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আমি আপনাদের এলাকার একজন সন্তান। এখানেই গোপীবাগ সেকেন্ড লেনেই আমার বেড়ে ওঠা। এখানে আমার জন্ম। আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছি এবং এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। এটিই আমাদের রাজনীতির মূল আদর্শ।

আরও পড়ুন

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

তিনি আরও বলেন, আমাদের এই নগরীর সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। জনসংখ্যার অতিরিক্ত চাপ ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে এই সংকট তৈরি হয়েছে। যানজটের ফলে সময় নষ্ট হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, বায়ু ও শব্দদূষণ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর।

বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, গ্যাস সংকটও একটি বড় সমস্যা। এটি একটি জাতীয় সমস্যা এবং পুরনো গ্যাস পাইপলাইনের উন্নয়ন জরুরি। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি, তাহলে বিশেষ করে এই অঞ্চলে যানজট নিরসনই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি নয়, জবাবদিহিতার রাজনীতি করতে চাই।

আরও পড়ুন

আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির

জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারে না জানিয়ে ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে যাকে আপনাদের পছন্দ হয় তাকেই ভোট দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে শরিক হয়েছি, তা যদি আগামী দিনে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তাসহ নগরীর জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরিফ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তা, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল জাহিদ ডেবিট প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৮ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৪:৪৭