• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:১৯:০৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৫:০৬

ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এ আদালত পরিচালিত হয়।

২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় লাইসেন্স না থাকার কারণে উপজেলার ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা, রানীগঞ্জে অবস্থিত লাইসেন্সবিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আদালত পরিচালনাকালে প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। এ সময় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, জনস্বার্থে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭