• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৪:১৩ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে থানার ডাম্পিং স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৩:৩৫

কেরানীগঞ্জে থানার ডাম্পিং স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা কম্পাউন্ডের পাশে জব্দকৃত গাড়ি রাখার ডাম্পিং স্টেশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি পরিত্যক্ত লেগুনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৬ নভেম্বর রোববার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, ‘আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, আগুনের তীব্রতা দেখে ধারণা করা হচ্ছে, দাহ্য কোনো পদার্থ ঢেলে আগুন লাগানো হয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতর ঘটনা ঘটেনি।

আগুনের বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি লাইন কেটে দেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us