• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:০৫:৫৮ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় গাঁজাসহ দুজন গ্রেফতার

২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৪:৫৭

রাঙ্গুনিয়ায় গাঁজাসহ দুজন গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাঁজা, ইয়াবা, মোবাইল ফোন ও মাদক কারবারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

Ad

১ নভেম্বর শনিবার রাতে উপজেলার শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, নটুয়াটিলা গ্রামের মৃত জাকির আহমেদের ছেলে মো. শওকত (৪৫) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ দৌলত হোসেন।

Ad
Ad

পুলিশ জানায়, আসামি মো. শওকতের বসতঘরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল
পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:১০

আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু
আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪১:৩৬

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:৪৬


রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:৫৯



রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭


Follow Us