নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

এর আগে গতকাল ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, দেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।


রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় গত রাত থেকেই সারা দেশের মসজিদে মসজিদে শুরু হয়েছে পবিত্র তারাবির নামাজ। এরপর শেষ রাতে সেহরি খেয়ে আজ প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। আজ সেহরির শেষ সময় ছিল ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিটে। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে ঘিরে মুমিন হৃদয়ে বইছে উৎসবের আমেজ।
তবে দেশের কিছু কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গত বুধবার থেকেই রোজা পালন শুরু হয়েছে। আজ থেকে সারা দেশে একযোগে রোজা শুরু হওয়ায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রস্তুতি নিয়েছেন সাধারণ মানুষ। রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযম পালনের মধ্য দিয়ে এই মাসটি দেশের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে ধর্মপ্রাণ নাগরিকরা প্রত্যাশা করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available