• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

১৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৬:৪৬

রাঙামাটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে পুলিশে দিল জনতা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হযরত আলী নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ১৫ অক্টোবর বুধবার বিকেলে বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়ার উত্তর এরাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে বেঁধে রাখে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে বরকল থানা পুলিশের একটি দল গেলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেয় স্থানীয়রা।

ভিকটিমের পিতা-মাতা জানান, তাদের ১২ বছর বয়সী মেয়েটি বাড়ির অদূরে ছাগল আনতে গেলে স্থানীয় দোকানদার হযরত আলী মেয়েটিকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পরবর্তীতে মা মেয়েকে খুঁজতে গিয়ে দেখেন দোকানদার হযরত আলী তার পরনের লুঙ্গি ঠিক করতে করতে দোকান থেকে বের হচ্ছেন এবং ভেতর থেকে মেয়ের গোঙ্গানির শব্দ শুনতে পান। দোকানের ভেতর থেকে মেয়েকে নিয়ে বাড়িতে আসলে ভিকটিম কিশোরী তার মাকে নির্যাতনের কথা জানায়। এসময় মেয়ের মা এলাকাবাসীকে ঘটনাটি জানালে তারা সাথে সাথেই ধাওয়া করে অভিযুক্তকে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।

অভিযুক্ত হযরত আলী ভূষণছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।

বরকল থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ প্রতিবেদককে বুধবার মধ্যরাতে জানিয়েছেন, ‘আমি ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠিয়েছি। তারা ফিরে আসলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।’

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

স্থানীয়ভাবে জানা গেছে, কয়েক মাস আগেও দোকানদার হযরত আলী এই ধরনের আরো একটি ঘটনা ঘটিয়েছিলো। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তখন সে বিষয়টি ধামাচাপা দিয়েছিলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০