• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৮:৪৫ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:০৭

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের দিঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

Ad
Ad

নিহতের নাম সন্ধ্যা বালা রায় (৫০)। তিনি একই গ্রামের বিনয় রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে কাজ করতে গিয়ে তারা পানিতে ভাসতে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ওই গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us