• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:২১ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩

প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার মুম্বাইয়ে নেপাল ক্রিকেট দলকে ৯ উইকেটে হারিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ আট নিশ্চিত করেছে।

Ad
Ad

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠায়। জেসন হোল্ডার ও ম্যাথিউ ফোর্ডের বলিং তোপে নেপাল ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়। নেপালের পক্ষ থেকে দীপেন্দ্র সিং আইরি ৪৭ বলে ৫৮ রান করে দলের সেরা পারফরম্যান্স দেখান। শেষ দিকে সোমপাল কামি ১৫ বলে ২৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ৪ উইকেট নেন, ম্যাথিউ ফোর্ড ৪ ওভারে ১০ রান খরচায় ১ উইকেট নেন।

জবাবে ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপের ব্যাটে শুরু থেকেই দৃঢ়তা আসে। ৪৩ রানে কিং আউট হন ১৭ বলে ২২ রান করে। এরপর হোপ ও শিমরন হেটমায়ার দলের জয়ের বন্দরে পৌঁছান। হোপ ৬১ এবং হেটমায়ার ৪৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয়।

এই জয় নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। অপরদিকে ৩ ম্যাচে ৩ হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নেপাল ক্রিকেট দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬


Follow Us