• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৭:৩৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি, ফরিদপুরে গ্রেফতার ৫

২৯ জুলাই ২০২৫ দুপুর ০১:০৬:২৫

ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি, ফরিদপুরে গ্রেফতার ৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৯ জুলাই মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, আসামিরা র‌্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। সম্প্রতি ফরিদপুরের নগরকান্দার মহাসড়কে একটি বাসের গতিরোধ করে দুইজনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় র‌্যাব তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়।

অতিরিক্ত ডিআইজি আরও জানান, গ্রেফতার পাঁচজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলার অভিযোগ রয়েছে। জেলহাজতে বসেও তারা ডাকাতির পরিকল্পনা করে এবং জামিনে বের হয়ে পুনরায় ডাকাতির সঙ্গে যুক্ত হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও বলেন, র‌্যাব পরিচয়ে কেউ অভিযান চালানোর সময় সাধারণ জনগণকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯