• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১৩:০৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

জমির গাছ কাটাকে কেন্দ্র করে নাতির হাতে নানা খুন

২ জুলাই ২০২৫ দুপুর ১২:২০:৪৭

জমির গাছ কাটাকে কেন্দ্র করে নাতির হাতে নানা খুন
প্রতীকি ছবি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর পাইকারচর গ্রামে জমির গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. জামাল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

১ জুলাই মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, পাইকারচর গ্রামের মো. জামাল মিয়ার সাথে তার জমির গাছ কাটা নিয়ে আত্মীয় আরমানের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরমান ও তার সঙ্গীরা জামাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

এ ঘটনায় নিহত জামাল মিয়ার পরিবার মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় প্রধান অভিযুক্ত মো. আরমান (২০) ছাড়াও রায়হান, ইকবাল, সানি, নুরমোহাম্মদসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫