• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫৩:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের দুদিন পর মডেল সিম্মির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৭ জুন ২০২৫ সকাল ০৮:৪৯:৪৯

নিখোঁজের দুদিন পর মডেল সিম্মির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: নিখোঁজ হওয়ার দুইদিন পর মডেল সিম্মি চৌধুরীর (শীতল) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করল ভারতের সোনিপথের পুলিশ। একটি গানের ভিডিও শুটিং করতে গিয়ে ‘গলা কাটা লাশ’ হলেন ২৩ বছর বয়সী এ মডেল।

সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ জুন সোমবার হরিয়ানার সোনিপথের খারখন্দ গ্রামের একটি খাল থেকে পুলিশ সিম্মির গলা কাটা মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ পাঠান হাসপাতালে।

সোনিপথ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড। তাই আসামিদের খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে ডিএসপি রাজবীর সিং বলেন, সিম্মিকেকে খুন করা হয়েছে এটুকু নিশ্চিত। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে স্থানীয় প্রশাসন।

সিম্মি কাদের সাথে গানের শুটিং করতে বাড়ি থেকে বের হয় তা এখনও জানা যায়নি। তবে তার বোন নেহা মাতলাউড়া থানায় মডেলের নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন দুই দিন আগে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, গত ১৪ জুন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য আহার গ্রামে যান সিম্মি। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬