• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৫২:১৪ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৫:২৭

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ ফেব্রুয়ারি শনিবার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিয়মিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক মামলায় চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।

Ad

গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে জনি (৩৩), সোহেল (৩২), উজ্জল (২৫) এবং আব্দুল আহাদ (৩৮)।

অপর এক অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রমিজা বেগম (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় নাঈম (২৫) ও মো. রানা নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

এদিকে ওয়ারেন্ট মূলে পাভেল, মো. রাসেল (২৩) ও আবু সাঈদ (৩৫) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বমোট ১০ জন গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধ দমনে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের
২৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৬:২১





দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩





Follow Us