• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:১৩:৪৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৮:১৯

ভোলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও ধনিয়া নামক এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ২ দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে।

৭ জানুয়ারি ভোরে নৌবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- হাসান (৪৪) ও সেলিম গাজী (৪৮)। তারা উভয়ই ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ৯ রাউন্ড গুলি, শটগানের ৩ রাউন্ড গুলি এবং দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

উদ্ধার অস্ত্র ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নৌবাহিনীর এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯