• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:৩১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৬:৪৯

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো.ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতের দিকে চরজব্বার থানার পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীর শারীরিক পরিবর্তন ও পেট বড় হয়ে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ফারুক বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ভুক্তভোগীর মা বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। সম্প্রতি তিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট চাইতেও এসেছিলেন।

ইদানীং কয়েকবার বাড়িতে আসায় আমার সন্দেহ হয়। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে ফারুকের দ্বারা ধর্ষণের কথা জানায়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতার আসামির কোন রাজনৈতিক পরিচয় জানা নেই।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯