• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:৪৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের

২০ মার্চ ২০২৫ সকাল ০৯:৫৪:২২

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল থানায় চাঁদাবাজি ও থানায় হামলা পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

১৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় ১টি চাঁদাবাজি মামলা ও বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্ষেতলাল থানায় মামলা ও পুলিশকে  আহত করার ঘটনায় এবং পুলিশের কাজে বাধা প্রদান করায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

১৯ মার্চ বুধবার থানায় হামলা ও পুলিশকে আহত করা মামলার এজাহার নামীয় আসামিরা হলেন- (১) মেহেদী আসিফ পার্থ, (২) আহসান হাবীব চপল, (৩) আতিকুর রহমান, (৪) নয়ন মন্ডল, (৫) দেলোয়ার হোসেন বাবু, (৬) জাকির হোসেন, (৭) আব্দুর নূর তুষার, ( ৮) জনি ইসলাম, ( ৯) আমজাদ হোসেন, (১০) সাইফুল ইসলাম, (১১) উজ্জ্বল হোসেন, (১২) মো. আব্দুল, (১৩) রাশেদুল, (১৪) আতিকুল, (১৫) শাকিলুর রহমান, (১৬) বিপ্লব হোসেন, (১৭) ফারুক হোসেন, (১৮) লুৎফর রহমান, (১৯) সানোয়ার হোসেন ও (২০) নাদিম হোসেনসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

অপর দিকে একই দিনে চাঁদাবাজির মামলার আসামি হলেন (১) মেহেদী আশিক পার্থ, (২) জুলফিকার আলী চৌধুরীর, (৩) জুয়েল শাহ, (৪) রেজাউল ইসলাম মওলা, (৫) মাসুদ চৌধুরী, (৬) মো. বেলাল, (৭) কবির চৌধুরীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মেহেদী আশিক পার্থ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আমার বাসা উপজেলা সদর থেকে অনেক দূরে। তবে আমি ঘটনাটি শুনেছি। যদি দলের কেউ অপরাধ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিএনপির নেতৃত্বে প্রায় শতাধিক লোক এসে থানায় হামলা করে পুলিশকে বেধড়ক মারপিট করেছে।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

থানা সূত্রে জানা গেছে, তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে ৭ জন নামীয়সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।

থানায় হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় থানা এস আই সঞ্চয় কুমার বর্মণ বাদী হয়ে ২০ জন নামীয় ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় পাঁচ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০