• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর অভিযানে বাসস্ট্যান্ড থেকে তিন চাঁদাবাজ আটক

২৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫২:০৬

সেনাবাহিনীর অভিযানে বাসস্ট্যান্ড থেকে তিন চাঁদাবাজ আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ি ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের টহল দল।

২৮ জানুয়ারি মঙ্গলবার ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহরের সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর নবাব বাড়ি এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে মো. শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে মো. সৈকত (৩০)।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের কাছ থেকে নগদ ৭ হাজার ৭শ’ টাকা, ৫টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ১টি সিল ও প্যাড এবং ১টি রেজিস্ট্রার আটক করা হয়েছে।

আটক চাঁদাবাজদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮