• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:০৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই যুবককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ অক্টোবর বুধবার সাজাপ্রাপ্ত দুই যুবককে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাশ গ্রামের মৃত হাসান আলীর ছেলে রমজান আলী (৩৫) ও শহীদবাগ ইউনিয়নের সাধু কুটিরঘাট গ্রামের মৃত শহিজউদ্দিনের ছেলে আলামিন (২৮)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

তিনি বলেন, বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু কুটির ঘাটে এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য গাঁজা সেবনে নেশাগ্রস্ত অবস্থায় তাদের আটক করে পুলিশ। মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ডের রায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে সাজাপ্রাপ্ত দুই যুবককেই রংপুর কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয় সাক্ষীদের সামনে আটক নেশাগ্রস্ত দুই যুবক আদালতে অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই যুবককে প্রত্যেককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 

কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল বলেন, উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় অপরাধ দমনে মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তি প্রদান করা হবে।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬