• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৬:২২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২১

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ঘটমাঝিতে আধিপত্য বিস্তারের জেরে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটেছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। 

২৮ অক্টোবর বুধবার ভোর ৬টায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটে।

শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতবাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০ টি বাড়িঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় এমদাদ মাতুব্বর ও বাচ্চু মোড়লের লোকজন। আহত হয় অন্তত ১০ জন। ৪ মাস আগে বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে এমদাদ মাতুব্বরের সমর্থক মোশারফ ফকিরের নাম ঘোষণা করে মুসল্লিরা। এ সময় বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করে অন্য পক্ষ। এ নিয়ে এমদাদ ও বাচ্চু পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বেশ কিছুদিন ধরে এলাকায় শুরু হয় তুমুল উত্তেজনা। এরই সূত্র ধরে গত সোমবার সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। ভাঙচুর ও লুটপাট করা হয় বাচ্চু মোড়লের সমর্থকদের বসতঘর। পরে বুধবার ভোর রাত ৩টার দিকে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ বাচ্চু মোড়লের লোকজন। এ সময় ভাঙচুর, লুটপাটের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। শতাধিক ককটেল বিস্ফোরণে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর ৫টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। টানা ৫ ঘণ্টা চলে সংঘাত সহিংসতা। এতে আহত হন অন্তত ১০ জন।

খবর পেয়ে সকাল ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখনো অবিস্ফোরিত ককটেল পড়ে আছে সহিংসতার শিকার বাড়িগুলোতে। আতঙ্কে রয়েছেন বাড়িতে থাকা নারীরা। এ ঘটনার বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬