• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৩১:৫৬ (06-Aug-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩২:৪৫

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ইসলাম (২৮) ও রুবেল মিয়া (২৫) নামে দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

৫ আগস্ট বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

​আটককৃতদের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামে। সোলাইমান ইসলাম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। অপর আটককৃত রুবেল মিয়া একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

​মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আইনি ব্যবস্থার জন্য আদালতে প্রেরণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক
৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩২:৪৫


রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৫:০৫