• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৩:৫০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

৬ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩০:১৪

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়

অনলাইন ডেস্ক: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। 

৬ আগস্ট বৃহস্পতিবার তালিকাটি ইসিতে পাঠানো হয়।

ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল চূড়ান্ত করার আগে কমিশন ভোটের তারিখ ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করবে।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের তালিকা চেয়েছিল নির্বাচন কমিশন।

গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে অনুরোধ পাঠানো হয়েছে। তালিকা হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। তাই সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬