• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০১:৪৫:০৬ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

চটপটি খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

২৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:৫৯

চটপটি খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে থাপ্পড়ে মাহবুবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহবুব ধামরাইয়ের সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বাসিন্দা।

অভিযুক্ত বজলু ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চটপটি খাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে মারামারি বাঁধে দুইজনের মধ্যে। মারামারির একপর্যায়ে তার মৃত্যু হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। মরদেহের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মাহমুদ বলেন, মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২