• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৭:৩১ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২১:১৫

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ মাহমুদুল হাসান রিয়াজ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৪ ডিসেম্বর সোমবার বিকেলে জেলার সদর দক্ষিণ থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াজ নোয়াখালী জেলার সোনাইমুরি থানার মোটুবী গ্রামের আনোয়ার উল্লাহ প্রকাশ আম্বর আলীর ছেলে।

র‌্যাব জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ রিয়াজকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আরও পড়ুন

খাবার হোটেল থেকে আগুন, প্রবাসীর ১৩ বসতঘর পুড়ে ছাই

মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জব্দ করা সিএনজি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯