• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:৪০:৪১ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

২৬ নভেম্বর ২০২৩ সকাল ০৯:২১:২৫

শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে ইউসুফ আলীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

২৪ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফ স্থানীয় রফিকুল ইসলামের ছেলে। ২৫ নভেম্বর শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Ad
Ad

জানা যায়, ইউসুফ আলী কিছুদিন যাবত উপজেলার মাদ্রাসাপড়ুয়া ওই ছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। এক পর্যায়ে তাকে ফুঁসলিয়ে ইউসুফ তার নিজের বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

Ad

পরবর্তীতে পুনরায় তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ইউসুফ। পরে ছাত্রীর মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ধর্ষক ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। ২৫ নভেম্বর শনিবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে মাদ্রাসাছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us