• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে আষাঢ় ১৪৩৩ রাত ০১:১৪:২৩ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

১৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৫১:০৪

৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ জুলাই মঙ্গলবার রাত ১১টায় আয়োজিত প্রেস কনফারেন্সে অভিযানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

পুলিশ জানায়, রেঞ্জ ডিআইজির নির্দেশনায় পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এসময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
১৫ জুলাই ২০২৬ রাত ০৮:০০:৫৭

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

Follow Us