• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪৪:২০ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেফতার

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৯:১৮

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা চোরা’ (৪১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মফুইল্ল্যা হাতিয়া উপজেলার বাসিন্দা।  

Ad

কোস্ট গার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র মজুত করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময় হিবুল্লাহকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেফতার মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেরও অস্ত্র মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম
১৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৮:১২




জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০১




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪


Follow Us