• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:৪৫:৩০ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

মাদক নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা, আহত ২

১৮ জুলাই ২০২৬ সকাল ১১:২২:৩২

মাদক নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে মাদক নিয়ে বিরোধের জেরে দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দু’জন। ১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ স্থানীয় আতিয়ার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সাথে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। গত রাতে সামিরুলের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রসহ ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ, আতিয়ার শেখ ও মুল্লুক মন্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতরাও চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিষয়টি নিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us