• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১১:৩৬:০৬ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি

১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলতার সঙ্গে ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

১৭ জুলাই শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বর্তমানে তাদের বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ অন্যান্য উড়োজাহাজ। প্রতিষ্ঠার পর থেকেই ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে সংস্থাটি।

বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও কাঠমান্ডুসহ বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

সংস্থাটি জানিয়েছে, শিগগিরই বহরে নতুন বোয়িং ৭৩৭-৮ ও বোয়িং ৭৩৭-৮০০ এনজি উড়োজাহাজ যুক্ত হবে। ২০২৭ সালের মধ্যে দাম্মাম, মদিনা, বাহরাইন, কুয়েত, কলম্বো, জোহর বাহরু, পেনাং, হংকংসহ নতুন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন ও রোম এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা জানায়, তারা ২০২৫ সালে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে। এর আগে ২০১৫, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও একই স্বীকৃতি পেয়েছিল।

বর্তমানে দেশ-বিদেশে ইউএস-বাংলার প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ৪০টিরও বেশি সেলস অফিস এবং ‘স্কাইস্টার’ নামে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামের মাধ্যমে যাত্রীসেবা প্রদান করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। যাত্রীদের আরও আধুনিক ও আরামদায়ক সেবা দিতে নিয়মিত নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করা হচ্ছে।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে পেরে ইউএস-বাংলা পরিবার গর্বিত।”

তিনি গত ১২ বছরের সফল যাত্রায় সহযোগিতার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, করপোরেট প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us