• ঢাকা
  • |
  • রবিবার ১১ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:৩৬:১৮ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি, নারায়ণগঞ্জে আটক ১

২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩২:৩৭

প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি, নারায়ণগঞ্জে আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

২৬ সেপ্টেম্বর শনিবার বন্দর থানাধীন মালামত সাকিন এলাকায় মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে মিজান (২৬) নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় একটি স্বর্ণের দোকানে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে দোকান মালিককে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপার মালামাল লুট করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত ওই ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পুলিশ জানায়, ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার মিজানকে আটক করা হয়। আটক মিজান বন্দর থানার সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ডাকাতির ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্যও পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩