• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:২৮:২৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:২৪

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশ পাঁচবিবি থেকে মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩




ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩৫

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০১:০৭

বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪