নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিসহ মোট ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিনভর পরিচালিত অভিযানে বন্দর থানা এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সদর মডেল থানায় ৯ জন, ফতুল্লা মডেল থানায় ১৭ জন, বন্দর থানায় ১২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জন, সোনারগাঁও থানায় ৯ জন, আড়াইহাজার থানায় ৬ জন এবং রূপগঞ্জ থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদকসেবী। এছাড়া মাদক কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে। বন্দর থানায় মাদকসেবী ও কারবারিসহ ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী মঙ্গলবার রাতে বিশেষ অভিযানের বিষয়টি এবং ৭১ জন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available