• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫০:২০ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুন্দরভাবে হবে: সিইসি

৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৪:০২

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুন্দরভাবে হবে: সিইসি

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৯ সেপ্টেম্বর বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি।

আরও পড়ুন

টোকিওর মতো ঢাকাকে পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই পাবেন প্রার্থিতা।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬