• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:৩০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯

৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেফতার এবং ৫৭টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৩ নভেম্বর মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগে বিভাগ ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা, ১৯ বোতল ফেন্সিডিল, ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২