• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:৫২:২২ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

টাকা হাতিয়ে নিতে বিকাশ ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার তিন

৪ জুলাই ২০২৬ সকাল ০৯:২৯:৪৮

টাকা হাতিয়ে নিতে বিকাশ ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার তিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা মামলার মূলহোতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ জুলাই শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

গ্রেফতাররা হলেন, মো. জাকির হোসেন (৪৭), মো. ওমর ফারুক (২২) এবং মো. সোহেল (৫১)। তাদেরকে মাসদাইর ও বন্দর থানার সেলসারদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় নিহতের নগদ ৮৬ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাংকের চেক বই, ভিসা কার্ড, টিফিন ক্যারিয়ার এবং মরদেহ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মিশুক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ জুলাই সকাল ৮টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকার ‘সুমাইয়া টেলিকম’-এর বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন (৬১) বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে একই দিন ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরদিন ২ জুলাই সকালের দিকে ফতুল্লার জামতলা এলাকায় সড়কের পাশে তোষকে মোড়ানো অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মোতালেব হোসেনের বলে শনাক্ত করেন।

সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথায় আঘাত, গলায় শ্বাসরোধের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মেয়ে সুমনা আক্তার মীম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আরো জানায়, মোতালেব হোসেনের বিকাশ অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে কৌশলে একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তোষকে পেঁচিয়ে মিশুকযোগে জামতলা এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামি ওমর ফারুক ও সোহেলকে আদালতের আদেশে দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us