• ঢাকা
  • |
  • শনিবার ৮ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:০০:০০ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৭:২৪

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।

Ad
Ad

শেষ রাতে সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেড়িয়ে পড়ে। তখন তাদের দুজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। পরে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৪:০০

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী
২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩১:১৭



মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৩২

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


Follow Us