• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:১৮:০২ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান

২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৫৯

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

২০ ফেব্রুয়ারি শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

Ad
Ad

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরসহ স্থানীয় নেতাকর্মীরা।

Ad

পরিদর্শনকালে এমপি মান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে তিনি তাদের পাশে আছেন। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যেন অসহায় অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার আছরের নামাজের কিছু আগে ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে দীর্ঘদিন ধরে ১০টি পরিবার বসবাস করছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী জানান, মোট তিনজন বাড়ির মালিকের ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯



Follow Us