নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগরে প্রেমের টানে ছুটে এসেছেন ক্রিস হুই নামের এক চীনা তরুণী।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে প্রেমিকাকে হেলিকপ্টারে নিয়ে আসেন প্রেমিক সুকান্ত সেন।


পারিবারিক সূত্র জানায়, শনিবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। আর রবিবার বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। বিয়ের আনুষ্ঠানিকতা বাংলাদেশি রীতি অনুযায়ী সম্পন্ন হবে, পাশাপাশি চীনা সংস্কৃতির কিছু আচারও যুক্ত হতে পারে।
জানা যায়, ২০১৮ সালে সুকান্ত চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর পরিচয় হয় ক্রিসের সঙ্গে। পরে একসঙ্গে ব্যবসা শুরু করেন তারা। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।
সুকান্তের পরিবারের সদস্যরা জানান, আমরা খুব আনন্দিত। দুই দেশের সংস্কৃতির বন্ধন আরো দৃঢ় হোক, সেটাই কামনা।
সামছুল ইসলাম নামে স্থানীয় এক শিক্ষক বলেন, “সুকান্ত মেধাবী ছাত্র ছিল। তার মেধা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সে এলাকার গৌরব।”
বর সুকান্ত সেন বলেন, “২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে আমরা বিয়ের জন্য রেজিস্ট্রেশন করি। এরপর পরিকল্পনা করি কখন বাংলাদেশে আসব। অবশেষে দেশে এসে খুবই আনন্দিত। আমার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু করার, এ জন্য ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে বাড়িতে এসেছি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available