গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজ বিকেলে জৈনা-কাওরাইদ আঞ্চলিক সড়কের শাত চুংগির পার এলাকায় একটি দ্রুতগামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে ছিটকে পড়ে। এই ঘটনায় অন্তত ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈনা বাজার থেকে কাওরাইদ অভিমুখী অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলার কারণে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি উল্টে পাশের নিচু জমিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এঘটনায় জনমনে আতঙ্ক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আঞ্চলিক এই রুটটিতে ইদানিং অটোরিকশার বেপরোয়া চলাচল নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, অদক্ষ চালক অধিকাংশ অটোরিকশা চালকের সঠিক প্রশিক্ষণ বা লাইসেন্স নেই।
সড়কে প্রশাসনের তদারকি না থাকায় চালকরা আইন মানতে চায় না। শাত চুংগির পার এলাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।


ভয়াবহ এই পরিস্থিতির প্রতিকারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available