• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১৯:৪৩ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ

২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ

নিজস্ব প্রতিবেদক : ‘চাঁদাবাজ যেই হোক, ঈদের সময় তার স্থান হবে জেলখানায়’ এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রমজান উপলক্ষে গঠিত দলের বাজার মনিটরিং সেলের প্রধান ড. খন্দকার মারুফ হোসেন।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি, শহীদনগর, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

Ad
Ad

ড. খন্দকার মারুফ বাজার মনিটরিং সেলের সদস্যদের নিয়ে দাউদকান্দি পৌর বাজার, শহীদনগর, গৌরীপুর এবং ইলিয়টগঞ্জ বাজারের ব্যবসায়ী ও খরিদ্দারদের বেচা-কেনা সরেজমিনে তদারকি করেন।

এই সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র রোজা বা সিয়াম সাধনায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরিব খেটে খাওয়া শ্রমজীবী নিম্নআয়ের মানুষের যাতে কষ্ট না হয়, সেই জন্য কম মুনাফায় পণ্য বিক্রি করুন, মানবিক হোন। এইসব মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। তাদের একটু সহায়তা দিতে পারলে আল্লাহ খুশি হবেন।

ড.খন্দকার মারুফ ব্যবসায়ীদের বলেন, আপনারা কাউকে চাঁদা দিবেন না। আমাদের দলের কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় দেয়া হবে না, ধরে পুলিশে দিবেন। কেউ চাঁদাবাজি করতে চাইলে আমাকে এবং মনিটরিং সেলের সদস্যদের ফোন দিবেন। আপনাদের সহযোগিতা করা হবে। চাঁদাবাজদের কোন ক্ষমা নেই। আগামী ঈদুল ফিতর আনন্দময় দিনে ওরা ঘরে থাকতে পারবে না, ঈদের সময় এইসব চাঁদাবাজদের স্থান হবে জেলখানানায়।

ড.খন্দকার মারুফ হোসেন এইসব হাটবাজারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে বাজারের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের চলমান অবস্থা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।

এ সময় মনিটরিং টিম বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ড. খন্দকার মারুফ বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা এবং বাজারে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির এ ধরনের মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

মনিটরিং সেলের প্রধান ড.খন্দকার মারুফ হোসেনের সাথে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, আরিফ মাহামুদ, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর অপচেষ্টা বন্ধ করতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেনকে প্রধান করে ১৬ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল-এর সদস্যগণ কোথাও চাঁদাবাজির মতো কোনো অনৈতিক ঘটনাও মনিটর করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই: শামা ওবায়েদ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৩২

চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
চাঁদাবাজদের স্থান হবে জেলখানায়: ড. খন্দকার মারুফ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২



নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
নওগাঁ সদরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:৩২




Follow Us