• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১৫:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ওজনে কম দিয়ে প্রতারণা, মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৬

ওজনে কম দিয়ে প্রতারণা, মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পরিমাপক যন্ত্রে (ওজন মেশিন) অভিনব কৌশলে রশি ও রাবার বেঁধে ভোক্তাদের পরিমাপে কম দেয়ায় আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার ঐতিহ্যবাহী আনন্দবাজারের মাছ বাজারে এই অভিযান চালায়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।

কার্যালয়টির সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দেখা যায়, মেসার্স সিয়াম মিয়া নামক ইলিশ মাছ বিক্রয়ের দোকানে আপেল মাহমুদ নামে এক বিক্রেতা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির মাধ্যমে ক্রেতাদের ঠকাচ্ছেন। যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় একটি রাবার এবং রশি দিয়ে যুক্ত করে গামছার আড়ালে কৌশল করে ওজনে কম দিচ্ছিলেন তিনি। অভিযানে কারচুপির বিষয়টি তাৎক্ষণিক প্রকাশ্যে আসে।

এ সময় ওই অসাধু বিক্রেতা আপেল মাহমুদ  কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩